Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা-হেরোইনসহ যুবক আটক

বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা-হেরোইনসহ যুবক আটক


রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ধানুয়া কামালপুর সীমান্তের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
আটক মিজানুর রহমান অপূর্ব বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মৃত আজিবরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ১০৮৩ নম্বর পিলার থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানুয়া কামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২টি ভারতীয় ইয়াবা বড়ি ও ০.৩৭ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৭২২ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরে জব্দ করা মাদকদ্রব্যসহ আটক যুবককে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies