রাশেদুল ইসলাম রনি, জামালপুর
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস।
এ সময় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, অগ্নিদগ্ধ ব্যক্তিদের প্রাথমিক সহায়তা, ভূমিকম্পের সময় করণীয় এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে।
পরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া
React:




