Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি প্রকাশ, আলোচনা-সমালোচনা

বকশীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি প্রকাশ, আলোচনা-সমালোচনা

Oplus_131072

নতুন জামালপুর ডেস্ক :
জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বাট্টাজোড় ইউনিয়ন শাখার নতুন একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কমিটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রলীগের প্যাডে তিন মাসের জন্য বাট্টাজোড় ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ্যে আসে। কমিটিতে তামিম তালুকদারকে আহ্বায়ক এবং জিউম হাসান, শাহরিয়ার হোসেন ও ছিয়াম হোসেন তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এতে মোট ২৪ জনের নাম রয়েছে।
কমিটিতে স্বাক্ষর করেছেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া ও যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ।
কমিটি গঠনের বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় সারা দেশে কমিটি হচ্ছে। এর ধারাবাহিকতায় বাট্টাজোড় ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিটের কমিটিও ঘোষণা করা হবে।
সরকারি গেজেট অনুযায়ী, ২০২৪ সালের ২৩ অক্টোবর ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
এদিকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম কমিটি প্রকাশের নিন্দা জানিয়ে বলেন, প্রশাসনের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সদস্য শাহ মোহাম্মদ শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করেন, স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। তার দাবি, কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে বিবাহিত ও অনভিজ্ঞদের রাখা হয়েছে। এ বিষয়ে তিনি জেলা ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মদ সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এ নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বিষয়টি সম্পর্কে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, কমিটি প্রকাশের বিষয়টি তাদের জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies