Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময়, ৭ বস্তা জব্দ

বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময়, ৭ বস্তা জব্দ

রাশেদুল ইসলাম রনি,

জামালপুরের বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। জব্দ করা সারের মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে তিনি সারগুলো জব্দ করে বকশীগঞ্জে নিয়ে আসেন।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৭ বস্তা সার জব্দ করি। এর মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে উপজেলা কৃষি অফিস নিয়মিত নজরদারি করছে।’

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে এসেছেন। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।’জব্দ করা ৭ বস্তা সার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies