Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে অ্যাপের মাধ্যমে সার বিতরণ, অবহিতকরণ সভা

বকশীগঞ্জে অ্যাপের মাধ্যমে সার বিতরণ, অবহিতকরণ সভা


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) অ্যাপের সুবিধা ও কার্যকারিতা তুলে ধরেন।
তারা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কৃষক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে অ্যাপে তথ্য এন্ট্রি করার পর সার উত্তোলন করতে পারবেন। একজন কৃষক একবার সার উত্তোলন করলে একই সময়ে বা নির্ধারিত ব্যবস্থায় দ্বিতীয়বার সার নেওয়ার সুযোগ থাকবে না।
এ পদ্ধতির মাধ্যমে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ডিলারদের অনিয়ম, সার নিয়ে কারসাজি ও অব্যবস্থাপনা কমানো সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের দাবি, ডিজিটাল পদ্ধতিতে সার বিতরণ চালু হলে দীর্ঘদিনের সার সংকট ও বিতরণ ব্যবস্থাপনায় অনিয়মের সমস্যা অনেকটাই কমে আসবে।
উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি এ অ্যাপটি তৈরি করেছেন।
সভায় বকশীগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies