Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জামালপুর সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

জামালপুর সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি জামালপুর:

জামালপুরের সীমান্তবর্তী এলাকায় নৌকায় করে চোরাচালানের মাধ্যমে আনার সময় বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামালপুর ৩৫ বিজিবি।
এর আগে শুক্রবার রাতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর সাহেবের আলগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করেন।

জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকায় নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছে এমন তথ্য পায় বিজিবি। পরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও পরিবহনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies