Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

গ্যাস সংকট কাটিয়ে আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

গ্যাস সংকট কাটিয়ে আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা  ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উৎপাদন শুরুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।

কারখানা সূত্রে জানা গেছে- চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

দীর্ঘদিন পর কারখানায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন- ‘বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরো বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।’

উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন জাগো নিউজকে বলেন- ‘সোমবার মধ্যরাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies