Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে সরকার: চিফ হুইপ

অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলো বাতিল করার চিন্তা করছে সরকার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, সংসদের তৃতীয় সংক্ষিপ্ত অধিবেশন ছিল। ৯টি কর্মদিবস ছিল। ৬টি বিল পাস হয়েছে। ১৪০টি প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়েছে সংসদে। বিরোধীদল এটার বিরোধীতা করেছে যা অত্যন্ত দুঃখজনক। শরীয়া আইনের দোহায় দিয়ে এই বিলটির বিরোধীতা করেছে বিরোধীদল।

নূরুল ইসলাম বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার আইন পাস নিয়ে ১৬ জন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে। বিভিন্ন স্টেক হোল্ডার এবং আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেও সরকার এই আইন পাস করেছে। আগের আইনের চেয়ে এই আইন আরও বেশি শক্তিশালী। এটার বিরোধীতা কিছু নেই।

সার নিয়ে চিফ হুইপ বলেন, চাহিদার চেয়েও ১৬ মেট্রিক টন সার বেশি মজুদ আছে দেশে। সারের কোনো সংকট নেই দেশে। দেশের অর্থনীতির স্বার্থেই ব্যাংক রেজুলেশনের ১৮ (ক) ধারা বাতিল করেছে সরকার। সরকার এবং বিরোধীদল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গুলোতেই বিরোধী দল থেকে তিনজন সদস্য দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্রিকস সম্মেলনে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে দাওয়াত না দেয়ায় তারেক রহমান ভারতে যাচ্ছেন না।

জুলাই সনদ নিয়ে বলেন, সংবিধান সংশোধন করেই জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies