Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ‘চ্যাম্পিয়ন’: রিজভী

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ‘চ্যাম্পিয়ন’: রিজভী

Oplus_131072


ডেস্ক রিপোর্ট
দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ‘চ্যাম্পিয়ন’ ছিল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
সাইফুর রহমানের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে তিনি দক্ষতার সঙ্গে দেশের অর্থনীতি পরিচালনা করেছিলেন। একই সঙ্গে অর্থ পাচার বন্ধেও তিনি কার্যকর ভূমিকা রেখেছিলেন। তাঁর কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মসূচির কারণে দেশে কার্তিক মাসের খাদ্যসংকট অনেকটা দূর হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রিজভী বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারের বাজেট ঘাটতি পূরণের মতো ঘটনা শোনা যায়নি। তবে পরবর্তী সময়ে দেশে ‘লুটপাটের বাজেট’ হয়েছে এবং অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির আমলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল দাবি করে রিজভী বলেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাইফুর রহমানের বড় অবদান রয়েছে। তাঁর সময়ে শেয়ারবাজার লুট হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে সামনে রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সাইফুর রহমান বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। দেশে সামাজিক সুরক্ষার ধারণাও তাঁর সময়েই চালু হয়েছিল বলে দাবি করেন রিজভী।
রিজভী বলেন, দেশের মানুষ আবারও বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেখতে চায়। এ লক্ষ্য পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies