Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে সোহেল নামে এক যুবকের দেওয়া আগুনে ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৭টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বাসাবাড়ি বাজারসংলগ্ন করিম বক্স বেপারী বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।স্থানীয়দের অভিযোগ, রফিক উল্যার ছেলে সোহেল পেট্রোল ঢেলে প্রথমে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে দ্রুত আগুন আশপাশের বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জানান, আগুনে তার দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে। একই সঙ্গে দোকানের পেছনের বসতঘরটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রায়পুরের দুটি ও লক্ষ্মীপুর সদরের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনার পর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies