Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের ঘর, মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না

আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের ঘর, মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আপন তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পাশের আরও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। তারা আপন তিন ভাই। এ ঘটনায় তাদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।বাড়ির বাসিন্দা দুলাল কান্তি নাথ বলেন, সন্ধ্যার পর হঠাৎ বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী বলেন, রাত সাড়ে ৮টার দিকে তাদের ঘরে আগুন লাগে। তখন ঘরে কেউ ছিলেন না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা দেখে তার স্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে রাস্তা ভাঙা ও সরু হওয়া এবং ডিশ লাইনের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই বাড়িতে ১০ থেকে ১৫টি বসতঘর ছিল।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies