Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

পদ হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

পদ হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে সমালোচনার মধ্যে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

চুক্তিতে সচিব পদে নিয়োজিত মসিউর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে। মসিউর রহমানকে কেন ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে সেই বিষয়ে কিছু বলা হয়নি।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয় রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি বলি এটি হাদিস তাহলে পরে আপনারা মনে করবেন আমি ওনাকে তেল মারতেছি পরবর্তী পোস্টিংয়ের জন্য। তবে এটি একটি শাশ্বত বাণী।’

এরপর মসিউর বলেন, ‘আমার আগে আমরা সবার আগে দেশ। বলেন কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যাদের মধ্যে দেশপ্রেম নাই, সেই বলতে পারে যে আমি মানি না। আমার আগে আমরা আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব এবং তার আগে দেশ। তার আগে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা হাদিস, এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। উনার মুখে দাড়ি নাই, টুপি পরে না—এ জন্য হাদিস হয় নাই, এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করার পর থেকেই সমালোচনার মধ্যে ছিলেন মসিউর রহমান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies