Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাশেদুল ইসলাম রনি ।।

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শিশির আহমেদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রতিনিধি মোঃ রামু মিয়া, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক তাহের শেখ ও নিয়াজ মোরশেদ,সুমন, ছানোয়ার, মুনাহার, খোরশেদসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। তাই সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।তারা আরও বলেন, পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদপত্রের অন্যতম বড় শক্তি। সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা প্রত্যাশা করেন।অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies