Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

দাম বাড়ল সয়াবিন তেলের

দাম বাড়ল সয়াবিন তেলের

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এতদিন যা বিক্রি হয়েছে ১৯৯ টাকায়। অর্থাৎ এক লিটার তেল কিনতেই আগের তুলনায় ৫ টাকা বেশি খরচ হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের ভোজ্যতেলের সামগ্রিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এটি অবশ্য চলতি বছরে সয়াবিন তেলের দামে প্রথম পরিবর্তন নয়। এর আগে ২৬ এপ্রিল প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে দাম ছিল ১৯৫ টাকা।

অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে ১৯৫ টাকা থেকে সয়াবিন তেলের দাম পৌঁছাল ২০৪ টাকায়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies