Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি, কমবে গ্যাস সরবরাহ

৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি, কমবে গ্যাস সরবরাহ

দেশজুড়ে আবাসিক, শিল্প ও পরিবহন খাতে গ্যাসের সংকটের মধ্যেই নতুন করে সরবরাহ কমার আশঙ্কা দেখা দিয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ থাকবে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রোবাংলা জানায়, বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট। টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকায় তা কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। এতে আবাসিক গ্রাহকসহ বিভিন্ন খাতে গ্যাস সরবরাহে স্বল্প চাপের প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও সামিট এলএনজি টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies