Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে বিমানের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সেই নিয়ম অনুসারেই এবারও কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন দেবে।

বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করবে কমিটি।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটির সংকেত পাওয়ার পর পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে সেটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে মেরামতের কাজ শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল দল এবং জাপানের কারিগরি কর্মীরা মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটির পুশব্যাক করা হয়। এর ১২ মিনিট পর রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইট বিজি-৩৭৭।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies