Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আইনশৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ‍্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব‍্যাহত থাকলে সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন এমপির রাজনীতিও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

ক্ষমতাসীনদের ধারণা, পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। এ কাঠামো শুধু বিরোধী দলকে দুর্বল করা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট, এই সিস্টেম কাউকে রেহাই দেবে না। না সাধারণ মানুষ, না বিরোধী দল। সরকারি দলের রাজনীতি করেও মুক্তি মিলবে না।

এজন্য আমরা এমন এক ব্যবস্থা চাই, যেখানে দেশের সব মানুষ নিরাপদ থাকবে। পূর্ন নাগরিক ও মানবাধিকার ভোগ করবে। রাষ্ট্র মুস্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। নেতারা কর্মীদের ভৃত্য মনে করবে না। কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করবে না।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে শাকিল ইসলাম ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন। এত লম্বা সময়ও প্রশাসনের নড়াচড়া ছিল না। অথচ মৃত্যুর পর তড়িগড়ি করে এমপির ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এর দায় এমপি মহোদয় কি করে এড়াবেন?

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করেও তারা প্রতিকার পান না। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীর স্বজনদের কাছে তাদের ত‍্যাগের কোনো দাম নেই।

আমরা এজন্য শক্তিশালী ইনস্টিটিউশন এর কথা বলি। দল নিরপেক্ষ বাহিনীর কথা বলি। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলি। ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনী নাগরিকদের ইনসাফ নিশ্চিত করবে। অপরাধীর ক্ষমতা, ভুক্তভোগীর অবস্থান কখনো বিবেচিত হবে না।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies