Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এর ফলে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গ্যাস ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা যাচ্ছে না।’

সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া সবার অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরো বলেন, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পোশাক শ্রমিকসহ বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি।’ এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয় করতে সরকারের প্রতি আহ্বান জানান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies