Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

মিছিলকারীরা পুলিশ সদস্যদের ধাওয়া করলে তাঁরা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান বলে জানান ওসি।

আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies