Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

সরকারের উদ্দেশে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হলে শেষ পর্যন্ত সরকারই ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না। আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।’

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকটি পরিচালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এতে আরও অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, অনলাইন এডিটর্স ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজসহ অন্যরা। টিআইবি, ব্র্যাক, ব্লাস্ট ও বাংলাদেশ মহিলা পরিষদসহ মোট ১৯টি সংগঠন এ বৈঠকের আয়োজন করে।

মতিউর রহমান চৌধুরী বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, সমালোচনার মুখ বন্ধ করতে আইন করতে চাইলে ভবিষ্যতে ক্ষমতা হারানোর পর তাঁদেরও অন্যায়ের শিকার হওয়ার আশঙ্কা থাকে। তাই আইন প্রণয়নের সময় ভবিষ্যতের পরিস্থিতি বিবেচনায় রাখা জরুরি।

তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় আইনের প্রয়োজন রয়েছে। তবে সরকারের সমালোচনা এবং সাইবার অপরাধকে পৃথকভাবে দেখতে হবে। গণতান্ত্রিক সমাজে সরকারের সমালোচনা স্বাভাবিক বিষয়। এই দুই বিষয়কে আলাদা করতে না পারলে বিপদ থেকেই যাবে।

প্রস্তাবিত আইনে কোনো ব্যক্তির অপরাধের দায়ে সংবাদপত্র বা অনলাইন সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়ার সুযোগ রাখা নিয়েও প্রশ্ন তোলেন নোয়াব সভাপতি। আইনটির প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এর প্রয়োগে রাজনৈতিক প্রভাবের ঝুঁকি রয়েছে। স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীন দলের কোনো নেতার ফোনের ভিত্তিতেও কাউকে গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রস্তাবিত আইন নিয়ে জেলায় জেলায় আলোচনা আয়োজন এবং সমাজের সর্বস্তরের মানুষের মতামত নেওয়ার আহ্বান জানান মতিউর রহমান চৌধুরী। একই সঙ্গে আইন প্রণয়নের জন্য গঠিত কমিটিতে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies