Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সার-ঠিকাদারির জন্য রাজনৈতিক সংগ্রাম বিকিয়ে দিলে বড় অর্জন সম্ভব না

সার-ঠিকাদারির জন্য রাজনৈতিক সংগ্রাম বিকিয়ে দিলে বড় অর্জন সম্ভব না

দলের নেতাকর্মীদের সরকারের পাশে থেকে দেশ পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, রাজনীতি রাতারাতি বড়লোক হওয়ার মাধ্যম নয়। সার ও ঠিকাদারির কাজ পাওয়ার জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বিসর্জন দিলে বড় অর্জন সম্ভব হবে না।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে দেশের স্বার্থ বড়’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, কে কী পেলেন আর কে কী পেলেন না, তা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। দীর্ঘ ১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন।

তিনি বলেন, সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সবাইকে সহযোগিতা করতে হবে। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দলীয় নেতাকর্মীদেরও এ কাজে তাদের সহযোগিতা করতে হবে।

জ্বালানি সংকটে কৃষি উৎপাদন নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। বিশেষ করে ডিজেল আমদানি ব্যাহত হওয়ায় কৃষি উৎপাদন নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।

রিজভী বলেন, সামনে শীতকালীন শাকসবজি, রবিশস্য, ডাল ও চৈতালি ফসল উৎপাদনের মৌসুম। এসব ফসলের উৎপাদন অব্যাহত রাখতে ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে রান্নার চুলা জ্বালানো এবং কলকারখানা চালু রাখাও কঠিন হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অতীতের মতো লুটপাটের পুনরাবৃত্তি নয়

বিএনপির নেতাকর্মীদের আচরণে সহনশীলতার দৃষ্টান্ত তুলে ধরার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সাধারণ ভোটারদের কাছে দলের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। অতীতের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ করা যাবে না।

তিনি অভিযোগ করেন, ওই সময়ে মানুষের অর্থ লুট, জমি দখল এবং গোয়ালঘরের গরু ও পুকুরের মাছ পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি এমন লুটপাটের পুনরাবৃত্তি করবে না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বিএনপির অঙ্গীকার। তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের অংশ। তাই তাদের সহিষ্ণুতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।

ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনো থেমে নেই। এ অবস্থায় প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

স্মরণসভায় উপস্থিত ছিলেন যারা

স্মরণসভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন। অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিএনপির গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা মো. জেড খান রিয়াজ উদ্দিন নসু, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান ও ওমর ফারুক সাফিনসহ আরও অনেকে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies