Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

প্রশ্নফাঁসের অভিযোগে শেষমূহুর্তে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

প্রশ্নফাঁসের অভিযোগে শেষমূহুর্তে স্থগিত  যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টায় ১১তম গ্রেডের এ পদের নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর প্রায় এক মিনিট আগে স্থগিতের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। তাঁদের কয়েকজনের দাবি, কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার সময় পরীক্ষকেরা প্রশ্নফাঁসের কথা জানিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাত মসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন পরীক্ষার্থীরা। প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিম ঘটনাস্থল থেকে এ তথ্য জানান।

পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রকাশিত প্রশ্নের যতটুকু পাওয়া গেছে, তার সঙ্গে মিল পাওয়া গেছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক প্রথম আলোকে জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের জন্য এ পরীক্ষা নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সূচি ছিল।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies