নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট আট দফা দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
সকাল ৭টার সমাবেশ শেষে হাজারো মানুষের উপস্থিতিতে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে রওনা হয়। পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে।
এ ছাড়া লংমার্চের রুটের বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে গণজমায়েত ও অনানুষ্ঠানিক পথসভা অনুষ্ঠিত হবে। শেষ পর্যায়ে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
যেসব দাবিতে ১১ দলের লংমার্চ
Oplus_131072
React:




