Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ প্রয়োজন: সাকি

ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ প্রয়োজন: সাকি

Oplus_131072


নিজস্ব প্রতিবেদক
গণপরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও নগর চলাচল ব্যবস্থা উন্নত করতে ঢাকা ও আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
একইসঙ্গে দেশের অন্যান্য বড় শহরেও পর্যায়ক্রমে মেট্রোরেল সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নগরায়ণ দ্রুত বাড়ছে। এর সঙ্গে আধুনিক গণপরিবহনের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাই ঢাকা ও এর আশপাশের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও মেট্রোরেল সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
সাকি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। এখন মেট্রোরেল নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘আমরা একটি মেট্রোরেল নির্মাণ করেছি, ট্রেন চলছে এবং মানুষ এর সুফল ভোগ করছে। এখন মেট্রোরেল নির্মাণের বিভিন্ন কাজে অংশ নেওয়ার মতো সক্ষমতা নিজেদের তৈরি করতে হবে।’
ভবিষ্যৎ প্রকল্পগুলোতে প্রযুক্তি হস্তান্তরকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে ধীরে ধীরে বিদেশি কারিগরি দক্ষতার ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
মেট্রোরেল-৫-এর সাউদার্ন রুটের ব্যয় তুলনামূলক বেশি হওয়ার বিষয়ে তিনি বলেন, প্রকল্পের আওতা, ভূগর্ভস্থ নির্মাণ, বিস্তারিত নকশা, অর্থায়নের শর্ত, বিনিময় হার, মূল্যস্ফীতি ও করসহ বিভিন্ন কারণে প্রকল্প ব্যয়ে পার্থক্য হয়।
তিনি জানান, প্রকল্পটির প্রাথমিক ব্যয় প্রস্তাব উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। তবে পরিকল্পনা কমিশন তা পর্যালোচনা করে একনেকে উপস্থাপনের আগে ব্যয় কমিয়েছে। পাশাপাশি একটি কারিগরি কমিটি প্রকল্পের ব্যয় ও অর্থায়নসংক্রান্ত বিষয়ও পর্যালোচনা করেছে।
উচ্চ ব্যয়ে কোনো পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অভিযোগের বিষয়ে সাকি বলেন, এখন পর্যন্ত কোনো পরামর্শক নিয়োগ দেওয়া হয়নি। প্রকল্পটি কেবল অনুমোদিত হয়েছে। অনুমোদনের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এরপর দরপত্রের নথি প্রস্তুত করে ঠিকাদার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।
জাইকার অর্থায়নে নেওয়া প্রকল্পগুলোর সুদের হার বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে অর্থায়নের শর্তে পরিবর্তন এসেছে। আগে সুদের হার প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বিবেচনা করা হলেও তা বেড়ে প্রায় ৩ দশমিক ০৫ শতাংশ হয়েছে।
চুক্তি সম্পাদনে আরও বিলম্ব হলে জাইকা সুদের হার পুনরায় পরিবর্তন করতে পারে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকার যতটা সম্ভব দর-কষাকষি করেছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies