Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

অনুমোদন নেই, তবু সড়কে ৮২৯ স্লিপার বাস; প্রশ্ন উঠছে নিবন্ধন-ফিটনেস নিয়ে

অনুমোদন নেই, তবু সড়কে ৮২৯ স্লিপার বাস; প্রশ্ন উঠছে নিবন্ধন-ফিটনেস নিয়ে

নতুন জামালপুর ডেস্ক

দূরপাল্লার যাত্রায় আরামের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে স্লিপার কোচ। বাড়তি ভাড়া দিয়েও এসব বাসে যাতায়াত করছেন যাত্রীরা। কিন্তু আরামের এই যাত্রার আড়ালেই এখন বড় হয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে ৮২৯টি স্লিপার বাস চলাচল করছে, অথচ স্লিপার কোচ হিসেবে কোনো বাস চলাচলের অনুমোদনই দেয়নি সংস্থাটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিআরটিএ। শুনানি শেষে আদালত বলেছেন, বিআরটিএর অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস মহাসড়কে চলতে পারবে না। একই সঙ্গে নিবন্ধন ছাড়া চলাচলকারী বাসের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

তবে প্রশ্ন উঠেছে, অনুমোদন না থাকলে ৮২৯টি স্লিপার বাস কীভাবে সড়কে চলাচল করছে। সাধারণ বাস হিসেবে নিবন্ধনের পর কাঠামো পরিবর্তন করে স্লিপার কোচে রূপান্তর করা হলে সেগুলোর ফিটনেস সনদ ও রুট পারমিট কীভাবে নবায়ন হয়েছে, সেই প্রশ্নও সামনে এসেছে।

বিআরটিএর ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, অনেক বাস প্রথমে সাধারণ একতলা বাস হিসেবে নিবন্ধিত হয়েছিল। পরে মালিকপক্ষ কাঠামো পরিবর্তন করে সেগুলো স্লিপার কোচে রূপান্তর করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদেশ থেকে আমদানি করা অনেক চেসিস একতলা বাস তৈরির উপযোগী। পরে স্থানীয় গ্যারেজ বা বডি নির্মাতা প্রতিষ্ঠানে কাঠামো পরিবর্তন করে এসব চেসিসে স্লিপার কিংবা ডাবল ডেকার কোচ তৈরি করা হচ্ছে।

এতে বাসের উচ্চতা, ওজন, ভারসাম্য ও যাত্রী ধারণক্ষমতায় পরিবর্তন আসে। অনুমোদিত নকশার বাইরে এ ধরনের পরিবর্তন করা হলে তা যাত্রী নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

পরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, কাঠামো পরিবর্তনের ফলে চেসিস, সাসপেনশন ও ব্রেকিং ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অনুমোদনহীনভাবে গ্যারেজে কাঠামো পরিবর্তন হলে সড়কে ওঠার আগেই তা শনাক্ত করা গেল না কেন—সেই প্রশ্নও তোলেন তিনি।

গত ১৯ আগস্ট যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন স্লিপার কোচের কাঠামো তৈরি ও অবৈধ গ্যারেজ পরিচালনার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগের দিন গাবতলী, আমিনবাজার ও মানিকনগরের ১০ থেকে ১২টি গ্যারেজ পরিদর্শন করে চারটিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আটটি গাড়ি ডাম্পিং, দুটি স্লিপার বাস জব্দ এবং একটি গ্যারেজ সিলগালা করা হয়।

সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনায় স্লিপার কোচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। ৯ জানুয়ারি মিরসরাইয়ে ট্রাকের পেছনে স্লিপার কোচের ধাক্কায় তিনজন নিহত হন। মার্চে বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় নিহত হন দুজন। ১৭ আগস্ট দাউদকান্দিতে একটি স্লিপার কোচে আগুন ধরে যায়। আর ৪ সেপ্টেম্বর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে ১৫ জন আহত হন।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া মোটরযানের নির্ধারিত অবয়ব, কাঠামো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা আসনবিন্যাস পরিবর্তনের সুযোগ নেই। ফলে অনুমোদন ছাড়া চলা স্লিপার বাসগুলোর বৈধতা, ফিটনেস ও কাঠামোগত নিরাপত্তা—তিন ক্ষেত্রেই এখন জবাবদিহির প্রশ্ন সামনে এসেছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies