Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মৃত্যুতে, জামায়াতের শোক প্রস্তাব

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মৃত্যুতে, জামায়াতের শোক প্রস্তাব

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মৃত্যুতে, শোক প্রস্তাব
সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার মাসিক রুকন সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে উপজেলা ট্রাস্ট অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।
বক্তব্যের শুরুতে মাওলানা নুরুল হক জামালী প্রয়াত আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সঙ্গে তাঁর দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক সম্পর্ক ও স্মৃতিচারণ করেন। পরে তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব উত্থাপন করেন। উপস্থিত রুকনদের সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়।
পরে মরহুম আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্মেলনে জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রুকনরা উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies