Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আটক

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আটক


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ।।
জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর ওরফে শাহ্ আলম (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। তিনি উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর ভাটারা এলাকায় শাহ্ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহ্ আলম উত্তর ভাটারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, শাহ্ আলমের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে চলতি বছরের ১৯ মার্চ গাঁজাসহ গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একই রাতে জামালপুর সদর উপজেলার দেউরপাড় (চন্দ্রা দিঘীরপাড়) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ শান্ত ইসলাম (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ওই এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান তালুকদার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies