Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

ইসলামপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

মোঃ এনামুল হক ||

জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে ঘুন্টির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ইসলামপুর রেলস্টেশনের নিকটবর্তী ঘুন্টির মোড় এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies