Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে বকশীগঞ্জ পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।


সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হক সন্জু, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, মিজানুর রহমান তালুকদার, গাজীউর রহমান মোল্লা, আব্দুল হামিদ, মোতালেব সরকার ও গোলাম রব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবর, মাসুদ বকশী, জহুরুল হক, আব্দুর রাজ্জাক ও সুমন মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও ঐতিহ্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার এবং ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies