Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাল মিয়া ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় বসবাস করতেন আলাল মিয়া। সোমবার (১২ অক্টোবর) তিনি একাই গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে ফুফু তহুরা বেগমের বাড়িতে নাশতা করে নিজের বসতঘরে ফিরে যান তিনি।

দুপুরে খাবার না খাওয়ায় সন্ধ্যার দিকে ফুফু তহুরা বেগম তাঁর খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন তিনি। তখন আলাল মিয়াকে ঘরের বাঁশের ধন্নার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies