Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

মাদারগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছ ও সঠিকভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত স্বাবলম্বী পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এ কার্যক্রমে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies