Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বকশীগঞ্জের দুর্গম জনপদে ৩৫ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বকশীগঞ্জের দুর্গম জনপদে ৩৫ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৩৫ বিজিবির আয়োজনে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, টু-আই-সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবির মেজর উর্মির নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে পাহাড়ি জনপদের মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম এলাকায় এমন স্বাস্থ্যসেবা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে পাহাড়ি ঢল, নদীভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি এ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকার অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies