Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে জিও ব্যাগের কাজে অতিরিক্ত বালু তুলে বিক্রির অভিযোগ

বকশীগঞ্জে জিও ব্যাগের কাজে অতিরিক্ত বালু তুলে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বালু পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ অভিযোগ করেছেন।স্থানীয়দের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের জন্য যতটুকু বালু প্রয়োজন, তার চেয়ে বেশি বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা অতিরিক্ত বালুর একটি অংশ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।তবে অভিযোগ অস্বীকার করে গাজিউর রহমান মোল্লা বলেন, ‘বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে। সেখানে বালু দেওয়া হচ্ছে।’
বালু পরিবহনের সঙ্গে যুক্ত কয়েকজন গাড়িচালক বলেন, উত্তোলন করা সব বালু বকশীগঞ্জে ব্যবহার করা হচ্ছে না। তাঁদের দাবি, কিছু বালু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মান্না নামে একজন ব্যবসায়ী ওই বালু কিনেছেন বলেও তাঁরা জানান।এ বিষয়ে মান্নার ছেলে বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা গাজিউর রহমান মোল্লার বালু। তাঁর সঙ্গে কথা বলেন।’
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। জিও ব্যাগ ডাম্পিং পানি উন্নয়ন বোর্ডের কাজ। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নকিবুজ্জামান খান বলেন, ‘আমাদের ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ এক মাস আগেই শেষ হয়েছে। কেউ যদি বালু উত্তোলন করে রেখে বিক্রি করে, তাহলে সেটা আইনবহির্ভূত।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies