Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাশেদুল ইসলাম রনি :

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকাসহ মুরসালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের একটি দল বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা মোড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় মুরসালিনকে তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৪০০ টাকা।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরসালিনকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies