Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জাবিপ্রবিতে গবেষণায় স্বচ্ছতা নিশ্চিতে টার্নিটিন প্রশিক্ষণ

জাবিপ্রবিতে গবেষণায় স্বচ্ছতা নিশ্চিতে টার্নিটিন প্রশিক্ষণ

মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষকদের জন্য টার্নিটিন সফটওয়্যার ব্যবহারবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গবেষণার মৌলিকত্ব নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য গবেষণার মানোন্নয়ন ও গবেষণা সংস্কৃতি বিকাশে কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক গবেষকের গবেষণা কার্যক্রমের সঙ্গে বাধ্যতামূলকভাবে অন্তত একজন শিক্ষার্থীকে যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং গবেষণার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিত করতে প্লেজিয়ারিজম বা গবেষণায় অন্যের লেখা ও ধারণা যথাযথ স্বীকৃতি ছাড়া ব্যবহারের প্রবণতা রোধ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিশ্বখ্যাত প্লেজিয়ারিজম শনাক্তকরণ সফটওয়্যার টার্নিটিনের যথাযথ ও শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান বলেন,“নতুন প্রতিষ্ঠান হলেও আমরা গবেষণার গুণগত মানে কোনো ছাড় দিচ্ছি না। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গবেষণা সেল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে এবং মানসম্পন্ন গবেষণা নিশ্চিত করতে প্লেজিয়ারিজম চেকার ‘টার্নিটিন’ চালু করা হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও নিজ নিজ বিভাগীয় প্রধানের কাছ থেকে আইডি নিয়ে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে আমাদের গবেষকরা জাবিপ্রবির গবেষণাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী।”

রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। বিভিন্ন অনুষদের শিক্ষকরা সশরীরে অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা উচ্চশিক্ষায় চৌর্যবৃত্তি রোধ এবং গবেষণাপত্রে একাডেমিক স্বচ্ছতা ও সততা বজায় রাখতে টার্নিটিন সফটওয়্যারের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা করেন, শিক্ষকদের গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies