Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

ট্রেনের ধাক্কায় জামালপুরে নারীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় জামালপুরে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

জামালপুরের নরুন্দিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে জামালপুর রেলওয়ে থানাধীন নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় রেললাইন সংলগ্ন পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই নারী পেছন থেকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies