স্টাফ রিপোর্টার :
জামালপুরে নারিকেলী দারুস সালাম নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং দুপুরের খাবারের আয়োজন করেন আবিদুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ক্রিকেট ব্যাট তুলে দেন তিনি। এ ছাড়া দুপুরে মাদরাসার প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়। মাদরাসার সব বিভাগের শিক্ষার্থীরা এ খাবারে অংশ নেয়।
এ সময় আবিদুর রহমান বলেন, সুস্থ ও নান্দনিক বিকাশের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের মনকে আনন্দময় করে তোলে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বর্তমানে দেশের তরুণ সমাজের একটি অংশ মোবাইল আসক্তি ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এর অন্যতম কারণ খেলাধুলার পর্যাপ্ত সুযোগের অভাব। বিকেলবেলা যদি প্রতিটি মাঠে নিয়মিত খেলাধুলা হতো, তাহলে শিক্ষার্থীরা অবসর সময়টি খেলাধুলায় কাটাতে পারত এবং বিভিন্ন নেশা থেকে দূরে থাকতে পারত।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন আসক্তি থেকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ জন্য প্রতিটি এলাকায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।
জামালপুরে মাদরাসা শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করেন: আবিদুর রহমান
oplus_2
React:




