Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে দাঁড়ালেন, ছাত্রদলের জিকু

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে দাঁড়ালেন, ছাত্রদলের জিকু

মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে বন্ধ থাকার কারণে খাদ্য সংকটে পড়া অভুক্ত প্রাণীদের সহায়তায় এগিয়ে এসেছেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের ১ নং আহবায়ক সদস্য সাখাওয়াত হোসেন জিকু।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯ টায় তিনি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ঘুরে অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ করেন।

এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জিকু বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও আমরা এই অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, মানুষের শ্রেষ্ঠত্ব সেখানেই যেখানে আমরা নিঃস্বার্থভাবে অন্য অসহায় জীবের কষ্ট অনুভব করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি।”

তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতি শুধু ক্ষমতার বা অধিকার আদায়ের লড়াই নয় বরং ছাত্ররাজনীতি মানে সমাজসেবা, মানবসেবা এবং সৃষ্টির প্রতিটি জীবের প্রতি দায়িত্ব পালন করা। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেনো ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের এবং সমাজের সচেতন মানুষকেও অবলা প্রাণীদের প্রতি দরদী হতে অনুপ্রাণিত করে এটাই আমাদের প্রত্যাশা।”

কার্যক্রমটিতে জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য শাহরিয়ার হোসেন ও সাদ ইবনে ওয়াহিদ উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies