Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কাজের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে” — জাবিপ্রবি উপাচার্য

শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কাজের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে” — জাবিপ্রবি উপাচার্য

মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি

গবেষণায় উৎসাহ ও স্বীকৃতি দিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বিশেষ গবেষণা প্রণোদনাও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাবিপ্রবির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন বলেন,”আমরা মানসম্মত জার্নালে গবেষণাপত্র প্রকাশের ওপর জোর দিচ্ছি।ভবিষ্যতে নিজস্ব গবেষণা ফান্ড বাড়ানো এবং শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ‘রিসার্চ পাবলিকেশন ফেয়ার-২০২৫’ থেকে অনুষদভিত্তিক বিজয়ী শিক্ষকদের নাম ঘোষণা করা হয়। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রকৌশল অনুষদে ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম প্রথম, একই বিভাগের মো. মাহফুজুল হক দ্বিতীয় এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির তৃতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে, বিজ্ঞান অনুষদ থেকে প্রথম হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়।

জীব ও কৃষি অনুষদে ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান প্রথম, সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার দ্বিতীয় ও মিজানুর রহমান তৃতীয় হন। এছাড়া আর্থ সায়েন্স অনুষদে ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার প্রথম ও ইশরাত জাহান ইভা দ্বিতীয় স্থান লাভ করেছেন। ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক আতিকুর রহমান প্রথম, মো. এনামুল হক দ্বিতীয় ও এস. এম. ইউসুফ আলী তৃতীয় হয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির প্রথম ও সহকারী অধ্যাপক মোসা. উম্মে হানী কুলসুম দ্বিতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্বাচিত স্নাতকোত্তর (মাস্টার্স) ও স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের মাঝেও গবেষণা প্রণোদনা ঘোষণা করা হয়।

মাস্টার্স পর্যায়ে প্রণোদনা পেয়েছেন গণিত বিভাগের কারিয়া আক্তার, শেখ মো. সাইদ, মাইশা মানিক মোহনা, মাইদার জাহান প্রমা, সালমিন জাহান, মোছা. ফরিদা পারভীন, ইশাত জাহান ইভা ও মো. আজিম মৃধা রাহাদ। এছাড়া ফিশারিজ বিভাগের মনিরা পারভীন, মো. সুমন ইসলাম, হাসানাত জাহান পিংকি, সাদিয়া জান্নাত ও নুসরাত জাহান এবং সমাজকর্ম বিভাগের মো. শহিদুজ্জামান ও মো. তানভির রহমান এই প্রণোদনার জন্য মনোনীত হয়েছেন।

স্নাতক পর্যায়ে সিএসই বিভাগের মাহজাবীন রহমান, নুসরাত জাহান, ধ্রুব ভট্টাচার্য্য, মো. মামুন অর রশিদ ও তাসনিম হক আঁখি প্রণোদনা পেয়েছেন। পাশাপাশি ইইই বিভাগের সামাতুনা মিম, ইসরাত জাহান ইমা, রেদুওয়ানা বিন আকরাম, তানভিন আহমেদ ও মো. সাদ্দমান সাকিব মৃদুল এই তালিকায় স্থান পেয়েছেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাবিপ্রবি রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার সারোয়ার জাহান।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত রিসার্চ পাবলিকেশন ফেয়ারে শিক্ষকদের এই মূল্যায়নের কাজটি সম্পন্ন হয়। এছাড়া শিক্ষার্থীদের থিসিসের সিনপসিস ও বিচারকদের বাছাই শেষে প্রণোদনার জন্য তাদের চূড়ান্তভাবে মনোনীত করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies