Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জামালপুরে দুর্গন্ধযুক্ত বস্তা ঘিরে আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

জামালপুরে দুর্গন্ধযুক্ত বস্তা ঘিরে আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

স্টাফ রিপোর্টার: জামালপুর পৌর শহরের ফকিরপাড়া মোড়ে দুর্গন্ধযুক্ত একটি বস্তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দুই গাড়ি। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বস্তাটি খুলে ভেতরে একটি মৃত কুকুর দেখতে পান। এতে বস্তাটি ঘিরে তৈরি হওয়া আতঙ্কের অবসান ঘটে।

রোববার (১১ অক্টোবর) সকালে ফকিরপাড়া মোড়ে বস্তাটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে এর সন্ধান পান। তবে বস্তাটির ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত হতে না পেরে তাঁরা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। পরে খোঁজাখুঁজি করে একটি ময়লাযুক্ত বস্তা দেখতে পান তাঁরা। বস্তাটির ভেতরে কী রয়েছে, তা নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি গাড়ি আসে।

পরে জামালপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখেন। এ সময় বস্তার ভেতরে একটি মৃত কুকুর পাওয়া যায়। পরে বস্তাটিকে ঘিরে তৈরি হওয়া আতঙ্ক কেটে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বস্তাটি খুলে একটি মৃত কুকুর দেখতে পান।

তিনি আরও বলেন, মৃত প্রাণী যত্রতত্র ফেলে না রেখে নির্ধারিত স্থানে নিরাপদভাবে অপসারণ করা উচিত। এতে দুর্গন্ধ ছড়ানো, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমবে। পাশাপাশি এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies