স্টাফ রিপোর্টার:
জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ, মাদক প্রতিরোধ, রেললাইনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি রোধ, স্টেশন হকারমুক্ত রাখা, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং টিকিট কালোবাজারি রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ যাত্রীরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, নান্দিনা স্টেশনের স্টেশন মাস্টার আল জাহিদ নোমান, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আমিনুদ্দিন হাজী এবং আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আলমগীর হোসেন।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, স্টেশন ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
পাথর নিক্ষেপ-মাদক-ইভটিজিং প্রতিরোধে নান্দিনা স্টেশনে সভা
Oplus_131072
React:




