Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জামালপুরে অনলাইন প্রতারণা ও জুয়া প্রতিরোধে নগদের, সচেতনতামূলক প্রশিক্ষণ

জামালপুরে অনলাইন প্রতারণা ও জুয়া প্রতিরোধে নগদের, সচেতনতামূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

নগদ উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধ, অনলাইন জুয়া ও প্রতারণা প্রতিরোধে জামালপুরে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের মনিরাজপুর এলাকায় নগদ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর মেসার্স খান এন্টারপ্রাইজের কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অনলাইন প্রতারণার বিভিন্ন ধরন, ডিজিটাল লেনদেনে সম্ভাব্য ঝুঁকি এবং এসব প্রতিরোধে উদ্যোক্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডে ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধে সতর্ক থাকার বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করা হয়।

নগদ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর মেসার্স খান এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন নগদের রিজিওনাল এরিয়া ম্যানেজার মো. আনিসুজ্জামান। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন টেরিটরি ম্যানেজার সাইফুজ্জামান সাইফ, জামালপুরের ডিস্ট্রিবিউটর মো. সোহেল রানা খান এবং মেসার্স খান এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার ও প্রতারণার ঝুঁকিও বাড়ছে। তাই উদ্যোক্তাদের সচেতন ও দায়িত্বশীলভাবে লেনদেন পরিচালনায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies