Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

Oplus_131072


নতুন জামালপুর ডেস্ক :
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা সেবাগ্রহীতার ছদ্মবেশে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেন।
দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব দোকানের মাধ্যমে পাসপোর্টের আবেদন করলে দ্রুত সময়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলা হয়। এ ক্ষেত্রে আবেদনে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয় বলেও দোকানদাররা জানান।
দুদকের কর্মকর্তারা জানান, সরাসরি পাসপোর্টের আবেদনকারীরা বিভিন্ন ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। পরে তারা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকী চিহ্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা আগেই সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় শাওন নামে একজনকে পাওয়া গেলে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আবেদনে বিশেষ চিহ্ন ব্যবহারের বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, অভিযানের প্রতিবেদন যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমি এই অফিসে যোগদান করেছি। পাসপোর্ট অফিসের কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে দুদকের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies