Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জাবিপ্রবিতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি পালিত

জাবিপ্রবিতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি পালিত

 জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব রোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখা মশা নিধন কর্মসূচি পালন করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সারোয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ হাসানসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

​কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ডেঙ্গুর এই প্রকোপ থেকে রক্ষার জন্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের চেষ্টা করছি, যেন মশা বংশবিস্তার না করতে পারে। আমরা সবাই জানি বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালে এখন অধিকাংশ রোগীই ডেঙ্গুতে আক্রান্ত। সেই কারণে আমাদের ক্যাম্পাসকে যেন মশামুক্ত করতে পারি, সে লক্ষ্যে আমাদের আজকের এই উদ্যোগ।”

কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখায়রুল ইফতি, মোঃ আমান উল্লাহ, মোঃ রিয়াদ হাসান, সাখাওয়াত হোসেন জিকুসহ অন্য নেতৃবৃন্দ৷

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies