Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
প্রথম কলাম

প্রথম কলাম ।। ১৩ অক্টোবর

প্রথম কলাম ।। ১৩ অক্টোবর

ফজর শুরু: ভোর ৪:৪১ মিনিট
সূর্যোদয়: সকাল ৫:৫৭ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৩৬ মিনিট

কোরআন থেকে অনুবাদ

আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখন্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরআউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে। [সুরা বাকারা – ২:৫০]

আর যখন আমি মূসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রির অতঃপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মূসার অনুপস্থিতিতে। বস্তুতঃ তোমরা ছিলে যালেম। [সুরা বাকারা – ২:৫১]

তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। [সুরা বাকারা – ২:৫২]

দিবস/উদযাপন

১. আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি, জনসচেতনতা এবং দুর্যোগ মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে ১৯৮৯ সালে দিবসটি চালু হয়।

২. বিশ্ব থ্রম্বোসিস দিবস

রক্তনালিতে রক্ত জমাট বাঁধার সমস্যা, এর ঝুঁকি, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়। থ্রম্বোসিসের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। জার্মান চিকিৎসক রুডলফ ফির্খোরের জন্মদিন উপলক্ষে ১৩ অক্টোবর তারিখটি বেছে নেওয়া হয়েছে।

ইতিহাসে আজ

১. ১৩০৭ | নাইটস টেম্পলারদের গ্রেপ্তার: ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপের নির্দেশে নাইটস টেম্পলারদের বহু সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে এই ধর্মীয় সামরিক সংগঠনটির বিলুপ্তি ঘটে।

২. ১৭৯২ | হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

৩. ১৮৮৪ | গ্রিনিচকে শূন্য দ্রাঘিমারেখা হিসেবে গ্রহণ: ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দ্রাঘিমারেখা সম্মেলনে গ্রিনিচকে আন্তর্জাতিক শূন্য দ্রাঘিমারেখা হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

৪. ১৯৪৩ | ইতালির জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি তার সাবেক মিত্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্রশক্তির পক্ষে অবস্থান নেয়।

৫. ১৯৭২ | আন্দিজ পর্বতমালায় বিমান দুর্ঘটনা: উরুগুয়ের একটি বিমান আন্দিজ পর্বতমালায় বিধ্বস্ত হয়। বিমানের ৪৫ আরোহীর মধ্যে ১৬ জন দীর্ঘ ৭২ দিন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার পর উদ্ধার হন। ঘটনাটি ‘মিরাকল অব দ্য আন্দিজ’ নামে পরিচিত।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies