নতুন জামালপুর ডেস্ক: বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জামালপুর জিলা স্কুল ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
পরিদর্শনকালে বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিচ্ছন্নতা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। ডিসি জামালপুরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
React:




