Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

ইসলামপুরে উপজেলা বিএনপির সহ সভাপতির তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

ইসলামপুরে উপজেলা বিএনপির সহ সভাপতির তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

মোঃ এনামুল হক
ইসলামপুর জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তার গ্রাম নাপিতেরচর নিজ বাড়িতে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় নামাজে অংশ গ্রহন করে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিল গত ২৭ অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১১টার দিকে জামালপুর এম, এ, রশিদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর চাচাতো ভাই। তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর মেয়ে কানাডাপ্রবাসী। মেয়ের দেশে ফেরার পর তৃতীয় বারের মতো জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies