জেলা প্রতিনিধি, জামালপুরঃ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর স্টেশনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে অবস্থানরত অন্তত ২০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান।
এ সময় সোহেল রানা খান বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
এর আগে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে জেলা যুবদল। র্যালিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




