Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

অসহায় শিশুদের শিক্ষা-স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতে কাজ করবে,নতুন কমিটি

অসহায় শিশুদের শিক্ষা-স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতে কাজ করবে,নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক:
শিশুদের শিক্ষা অধিকার, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি গঠন করেছে একটি সামাজিক সংগঠন। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের মাধ্যমে চার সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি রাজিব ইসলাম নূর সরকার বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই সংগঠনের প্রধান লক্ষ্য। একটি শিশুও যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “আমাদের সংগঠনের মূল কাজ শিশুদের শিক্ষা অধিকার, স্বাস্থ্য এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। ইতোমধ্যে আমাদের আওতাধীন ১২ জন শিশুর পড়াশোনার খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হচ্ছে। আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করে অন্তত ৩০ থেকে ৪০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “শিশুরা সমাজের বোঝা নয়, তারাই আমাদের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সম্মানের সঙ্গে বেড়ে ওঠার অধিকার রয়েছে। কোনো শিশু যেন দারিদ্র্য বা অসহায়ত্বের কারণে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি অসহায় শিশুকে সংগঠনের সহযোগিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies